সেনাবাহিনীর ১৫ হেলিকপ্টারে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ

সেনাবাহিনীর ১৫ হেলিকপ্টারে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৮, ২৭ আগস্ট ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে  উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ১৫ টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, হেলিকপ্টারের মাধ্যমে ১১ জন মুমূর্ষ রোগীকে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর ও ২৪ জন ব্যক্তিকে  দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৪,৮৩৯ প্যাকেট ত্রান, ৫০,৪০০ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ মোবাইল ফোন ও এক লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সিলেট, চট্টগ্রাম,ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে। সূত্র : আইএসপিআর

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement