না ফেরার দেশে চলে গেলেন গোয়ালন্দের আলোচিত (নুরাল পাগলা) খ্যাত নুরুল হক

না ফেরার দেশে চলে গেলেন গোয়ালন্দের আলোচিত (নুরাল পাগলা) খ্যাত নুরুল হক

সোহাগ মিয়া, রাজবাড়ী

Published : ১৬:৩২, ২৩ আগস্ট ২০২৫

না ফেরার দেশে চলে গেলেন গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর মোঃ নুরুল হক (৮৫)। শনিবার ভোর সারে ছয়টায় ঢাকার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে তার মৃত্যু হয়। 
তিনি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার পাচ নম্বর ওয়ার্ডের অধিবাসী হাতেম মোল্লার ছেলে। তিনি ছিলেন বাবা মায়ের তিন ভাই এক বোনের মধ্যে ছোট। 
গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে গোয়ালন্দ পাক দরবার শরীফে বসবাস করতেন। কৈশোর থেকে মাটির বদনা বাজিয়ে গান বাজনা শুরু করলেও পরবর্তী সময়ে তিনি শেষ ইমাম মেহেদী' র (রাঃ)  দ্বীন প্রচার করতেন বলে যানা গেছে। 
মৃত্যুকালে তিনি দুই ছেলে, মেয়ে অসংখ্য ভক্তবিন্দু রেখে যান। তার মৃত্যুতে পাক দরবার শরীফে হাজার হাজার ভক্ত বিন্দুর আগমন হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement