আটক কারবারি জয়নুল আবেদিনের মৃত্যু

আটক কারবারি জয়নুল আবেদিনের মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২১, ১৪ জানুয়ারি ২০২৬

আটক মাদক কারবারি জয়নুল আবেদিন (৪৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ ১৪ জানুয়ারি বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জয়নুল আবেদিন বদরগঞ্জের কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। রেকটিফাইড স্পিরিট বিক্রির অপরাধে গত ১২ জানুয়ারি সোমবার  তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী বলেন, জয়নুল আবেদিনের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা ছিল। মঙ্গলবার বিকালে বুকে ব্যাথা অনুভব হলে তাকে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

এদিকে রেকটিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। জয়নুল আবেদিনের বাড়ী থেকে রেকটিফাইড স্পিরিট ক্রয় করে পান করা পর অসুস্থ হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ১০ বোতল স্পিরিটসহ বিক্রেতা জয়নুল আবেদিনকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement