পাথরঘাটায় বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Published : ১৩:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার পাথরঘাটায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে তার আপন পিতা নাসির উদ্দিন চৌকিদারকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই কিশোরী বুধবার (৪ ফেব্রুয়ারি) পাথরঘাটা থানায় উপস্থিত হয়ে নিজ পিতার বিরুদ্ধে এই ন্যাক্কারজনক ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাকচিড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বাইনচটকি গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন চৌকিদার তার কিশোরী কন্যাকে গত ০৯/০১/২০২৬ এবং ১৩/০১/২০২৫ (সম্ভাব্য পূর্ববর্তী তারিখ) তারিখে নিজ গৃহে দুবার ধর্ষণ করেন।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী মধ্য বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত পিতা ভুক্তভোগীকে জন্মনিয়ন্ত্রণ ঔষধ সেবন করান বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুপালির আপন মা চাঁদনী আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা বসবাস করছেন। বর্তমানে রুপালি তার বাবা ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সাথে থাকত।
সৎ মায়ের ভাষ্যমতে, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে বাড়িতে ভুক্তভোগীর বৃদ্ধ দাদি উপস্থিত থাকেন এবং রুপালি নিয়মিত তার দাদির সাথেই রাতে ঘুমাতেন। এমন পরিস্থিতিতে নিজের বাবার হাতেই এই পাশবিক নির্যাতনের শিকার হতে হয় তাকে।
ভিকটিম সাহস করে থানায় উপস্থিত হয়ে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে বর্তমানে পাথরঘাটা থানা হেফাজতে রাখা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান:
"ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও আনুষঙ্গিক আইনি কার্যক্রম গুরুত্বের সাথে দেখা হচ্ছে।"
বর্তমানে এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিডি/এএন































