আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম
Published : ১৩:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে উপজেলার বোয়ালমারী স্টেডিয়াম এ নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
খন্দকার নাসির বলেন- আমি আপনাদের সেবা করে মরে যেতে চাই। আপনাদের সেবা করাই আমার কাজ। আমি আপনাদের সন্তান, ভাই, এই এলাকার মানুষ। জেল খেটেছি হামলা-মামলার স্বীকার হয়েছি, আমার ঘর পুড়াইছে, আমার মাকে মারছে, তবুও কখনো বিএনপি ছেড়ে যাই নাই। কখনো আপনাদের ছেড়ে চলে যায় নাই। ভবিষ্যতেও যাবো না ইনশাআল্লাহ।
আপনাদের দোয়া ও ভালোবাসার মধ্যে থাকতে চাই। আমার সন্তান গুলো সবাই প্রতিষ্ঠিত, আমার কোনো লোভ নাই। কোনো চাওয়া পাওয়া নাই। আমার একটাই স্বপ্ন আপনাদের সেবা করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই।
তিনি আরো বলেন -বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। আপনি স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে গেলে আপনাদের কাছ থেকে কোনো চিকিৎসা ফি নেওয়া হবে না। সম্পুর্ণ ফ্রিতে সেবা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দাররেস আলী ইছা।
এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা স্থগিত হওয়া স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফুর রহমান দোলন। বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়ে তার বক্তব্যে তিনি বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দিতে হবে।
বক্তব্যের শুরুতেই আরিফুর রহমান দোলন নিজের প্রার্থিতা স্থগিতের প্রসঙ্গ টেনে বলেন, “আমার সঙ্গে যে বেইনসাফি হয়েছে, সেই বেইনসাফির বিরুদ্ধে আমি ইনসাফ চাই।” তিনি আরও বলেন, “যারা মুখে ইনসাফের কথা বলে, তারাই আমার সঙ্গে বেইনসাফি করেছে।”
এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লোকমান হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস প্রমুখ।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।
বিডি/এএন



































