নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর মহড়া

নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর মহড়া ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২৩:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে মহড়া করা হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপের এ মহড়া অনুষ্ঠিত হয়।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় মহড়া শেষে জানানো হয়, নির্বাচনকালীন যেকোনো ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

মহড়ায় হেলিকপ্টারে করে ১০ জনের প্যারা কমান্ডো গ্রুপ ক্রিকেট গার্ডেন মাঠে নামেন। নির্বাচনের দিন রংপুর বিভাগের প্রত্যন্ত এলাকার যে  কোন কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে তারা হেলি ড্রপ করে পরিস্থিতি মোকাবিলায় কিভাবে কাজ করবেন তা প্রদর্শন করা হয়। সেনাবাহিনীর এ মহড়া রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ পর্যবেক্ষণ করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement