বেসরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন, অবসরে ৩০% গ্র্যাচুইটি সুবিধা

বেসরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন, অবসরে ৩০% গ্র্যাচুইটি সুবিধা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৬, ১১ জুন ২০২৬

বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, অবসর গ্রহণের সময় সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে প্রদান করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যার লক্ষ্য বেসরকারি চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও জোরদার করা।

সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সামাজিক নিরাপত্তা খাতে আগামী অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

তুলনামূলকভাবে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement