নতুন পে স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর, সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ দ্বিগুণের বেশি বৃদ্ধি

নতুন পে স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর, সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ দ্বিগুণের বেশি বৃদ্ধি প্রতীকী ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২১, ১১ জুন ২০২৬

সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি জানান, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে এই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে, যা আগের ১:৯.০৭৬ অনুপাত থেকে কমানো হয়েছে। এতে সব গ্রেডেই মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রস্তাবিত কাঠামোতে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি নিম্নরূপ—

  • গ্রেড ১: ৭৮ হাজার → ১ লাখ ৬০ হাজার টাকা
  • গ্রেড ২: ৬৬ হাজার → ১ লাখ ৩২ হাজার টাকা
  • গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ → ১ লাখ ১৩ হাজার টাকা
  • গ্রেড ৪: ৫০ হাজার → ১ লাখ টাকা
  • গ্রেড ৫: ৪৩ হাজার → ৮৬ হাজার টাকা
  • গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ → ৭১ হাজার টাকা
  • গ্রেড ৭: ২৯ হাজার → ৫৮ হাজার টাকা
  • গ্রেড ৮: ২৩ হাজার → ৪৭ হাজার ২০০ টাকা
  • গ্রেড ৯: ২২ হাজার → ৪৫ হাজার ১০০ টাকা
  • গ্রেড ১০: ১৬ হাজার → ৩২ হাজার টাকা
  • গ্রেড ১১: ১২ হাজার ৫০০ → ২৫ হাজার টাকা
  • গ্রেড ১২: ১১ হাজার ৩০০ → ২৪ হাজার ৩০০ টাকা
  • গ্রেড ১৩: ১১ হাজার → ২৪ হাজার টাকা
  • গ্রেড ১৪: ১০ হাজার ২০০ → ২৩ হাজার ৫০০ টাকা
  • গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ → ২২ হাজার ৮০০ টাকা
  • গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ → ২১ হাজার ৯০০ টাকা
  • গ্রেড ১৭: ৯ হাজার → ২১ হাজার ৪০০ টাকা
  • গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ → ২১ হাজার টাকা
  • গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ → ২০ হাজার ৫০০ টাকা
  • গ্রেড ২০: ৮ হাজার ২৫০ → ২০ হাজার টাকা

সরকার জানিয়েছে, নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে বেতন ও ভাতা মিলিয়ে মোট আয় দাঁড়াবে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা।

অর্থমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন একই বেতন কাঠামো বহাল থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানে চাপ তৈরি হয়েছে, তাই এই সমন্বয় করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement