কুয়েত উপকূলে ড্রোন হামলয় ডুবে গেছে তেলবাহী ট্যাংকার
Published : ১৫:২৭, ৫ মার্চ ২০২৬
কুয়েত উপকূলে একটি তেলবাহী কার্গো জাহাজ ড্রোন হামলার ফলে বিস্ফোরিত হয়ে সমুদ্রে ডুবে গেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়।
জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি করছে। তবে জানানো হয়েছে, জাহাজের সমস্ত ক্রু নিরাপদে রয়েছেন এবং কেউ আহত হয়নি। ইউকেএমটোর বরাত দিয়ে বলা হয়েছে, বিস্ফোরণটি ড্রোন হামলার কারণে ঘটেছে।
পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত রয়েছে ইরানের। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচিত এবং এখানে তিনটি মার্কিন সামরিক ঘাঁটি অবস্থান করছে। এই ঘটনায় কুয়েত অঞ্চলে নিরাপত্তা এবং সামরিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
বিডি/এএন






























