সরকারি প্রতিষ্ঠানের দলীয়করণ নিয়ে নাহিদের উদ্বেগ
Published : ২১:৫২, ৫ মার্চ ২০২৬
নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংক ও দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, জবাবদিহিতার অভাবের সুযোগ নিয়ে ঋণখেলাপীরা নানা উপায়ে সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। পাশাপাশি সাম্প্রতিক নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গণভোটের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার ব্যর্থ হয়েছে। তাই ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এদিকে এনসিপির আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
বিডি/এএন






























