যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী
Published : ২৩:১২, ৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। এমনকি মার্কিন বিমানকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও তিনি দেননি।
বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা কমাতে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার সিদ্ধান্তের পেছনের যুক্তি তুলে ধরেন।
সেখানে তিনি বলেন, “আমার উদ্দেশ্য হলো দেশের স্বার্থকে সামনে রেখে শান্ত, দায়িত্বশীল ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত ধরনের চাপই আসুক না কেন, আমাদের নিজস্ব নীতি ও মূল্যবোধের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার সক্ষমতা থাকতে হবে।”
তার এই বক্তব্যকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেও অবস্থান পরিবর্তন না করার ইঙ্গিত হিসেবে দেখছেন।
স্টারমার আরও বলেন, ইরান প্রসঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে।
তিনি বলেন, “এসব বিষয় বিবেচনায় নিয়েই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য এই হামলার প্রথম ধাপে অংশ নেবে না। এটি গভীরভাবে ভেবে নেওয়া একটি সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়েছে। আর এই অবস্থানে আমি দৃঢ়ভাবেই অটল থাকব।”
বিডি/এএন






























