খিলগাঁওয়ে দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রুপা লুট

খিলগাঁওয়ে দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রুপা লুট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১১, ৫ মার্চ ২০২৬

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকান থেকে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে।

দোকান মালিকের দাবি, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোর দোকানটি লক্ষ্য করে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রূপার অলঙ্কার চুরি করেছে।

দোকান মালিক জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলতে গিয়ে দেখেন ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা অবস্থায় রয়েছে। মালিকের দাবি, দোকান থেকে ৭৫ ভরি সোনা, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং ১৫০ ভরি রুপা নিয়ে গেছে চোর। এছাড়া, চোররা দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও সঙ্গে নিয়ে গেছে, যা তদন্তকে জটিল করে তুলেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক মামলা করা হয়নি। তবে তারা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement