সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসেরসহ গ্রেপ্তার ৪

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসেরসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

Published : ১০:০৮, ২ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ ৪ জন গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত অপর ৩ জন হলেন, সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement