ই-ক্লাবের নবগঠিত কমিটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি এবং জেনারেল সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি
Published : ২১:৩১, ৯ নভেম্বর ২০২৬
দেশের উদ্যোক্তাদের অন্যতম সংগঠন এন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নবগঠিত কমিটির প্রেসিডেন্ট হয়েছেন আব্দুল্লাহ সাফি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন খসরু আহমেদ রনি। ভাইস প্রেসিডেন্ট (পার্টনারশিপ) হিসেবে রয়েছেন আরিফুর রহমান ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড অ্যান্ড রিওয়ার্ডস) মো. হাসান একরাম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া) সুমাইয়া হক এবং ভাইস প্রেসিডেন্ট (স্পনসরশিপ) নুসরাত রুবাইয়া।
এ ছাড়া জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেয়া খাতুন লাকি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শাবনাজ দিঠি (মিষ্টি), অর্গানাইজিং সেক্রেটারি সাবরিনা পারভীন খান, সেক্রেটারি (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) সায়েকা হক এবং অফিস সেক্রেটারি শেখ রাশেদুল বারী ইকবাল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডিরেক্টর, ‘ভিন্নতা’ প্রজেক্ট হাসনাত জাহান; ডিরেক্টর, লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডিসপিউট রেজল্যুশন ফারজানা আক্তার; ডিরেক্টর, ‘প্রসার’ প্রজেক্ট হনুফা আক্তার; ডিরেক্টর, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন কাজী বোরহান উদ্দিন; ডিরেক্টর, মেম্বারশিপ সার্ভিস শরমিন জাহান; ডিরেক্টর, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ড. সাদ এফ. আহমেদ এবং ডিরেক্টর, উইমেন এমপাওয়ারমেন্ট ইয়াসমিন আক্তার আরবী। এ ছাড়া ডিরেক্টর হিসেবে রয়েছেন হাবিবুল্লাহ খান।

২০১৭ সালে যাত্রা শুরু করা ই-ক্লাব ২০১৮ সালে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের প্রান্তিক, নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রান্তিক উদ্যোক্তাদের উন্নয়ন ও সহায়তার লক্ষ্যে সংগঠনটি ‘ভিন্নতা’ ও ‘প্রসার’ নামে দুটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় ই-ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।
তারুণ্যের উদ্যম, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সম্মিলিত নেতৃত্বের সমন্বয়ে নবগঠিত নির্বাহী কমিটি ২০২৭-২০২৮ মেয়াদে ই-ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশের উদ্যোক্তা সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন কমিটি।



























