পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৭, ৯ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। শ্রমিক প্রতিনিধিদের পক্ষে লিখিত প্রস্তাব উপস্থাপন করেন বাবুল আখতার।

প্রস্তাবে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছে শ্রমিকপক্ষ।

সভায় মালিকপক্ষের একজন প্রতিনিধি দাবি করেন, বেতন পরিশোধের পরও সাতটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি।

বৈঠক শেষে জানানো হয়, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারি মাসে নতুন বেতন পাবেন।

এদিকে, নতুন বেতন কাঠামোয় গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের দাবিতে সোমবার দুপুরে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement