সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ সম্ভব নয়: আইন উপদেষ্টা

সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ সম্ভব নয়: আইন উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো ভূমিকা নেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি তিনি জানান।

আইন উপদেষ্টা বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেন স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে। তবে বর্তমানে একজন পালাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজন করা অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে চলমান গুরুতর মামলা এবং পদত্যাগের বিষয়ও পরিস্থিতিকে জটিল করেছে।

এই পরিস্থিতিতে নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য সংবিধানে বর্ণিত বিকল্প পথগুলো কার্যকর হচ্ছে। তিনি জানান, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শে কাউকে মনোনীত করতে পারেন শপথ পড়ানোর দায়িত্বে। এছাড়া, উচ্চপদস্থ সাংবিধানিক পদধারী যেমন প্রধান বিচারপতিও এই দায়িত্ব গ্রহণ করতে পারেন, যদি তিনি সম্মত হন।

আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের পর তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে সক্ষম হবেন।

আসিফ নজরুল নিশ্চিত করেছেন, সরকার নতুন সংসদের কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করতে চায়। এজন্য বিলম্ব না করে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়াই এখন অগ্রাধিকার। তিনি বলেন, শপথ আয়োজনের বিষয়ে সরকার নীতিগত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপন করা হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement