ভারত বনাম ইংল্যান্ড ফাইনালে বাংলাদেশি আম্পায়ার
Published : ১৬:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৬
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আগামীকাল ভারতের সঙ্গে ইংল্যান্ড মুখোমুখি হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন লুবাবালো গকুমা ও শন হেইগ। জাহিদ বাসারাথ থাকবেন তৃতীয় আম্পায়ার হিসেবে, আর ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন গ্রায়েম লা ব্রুই।
এর আগে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাসুদুর রহমান মুকুল। সেই ম্যাচে আফগানিস্তানের দেওয়া ৩১১ রানের লক্ষ্য ভারতের যুব ক্রিকেটাররা মাত্র ৭ উইকেটে হাসিল করে জয় নিশ্চিত করে। চলমান যুব বিশ্বকাপে মুকুল মোট চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টানা ছয়বার এবং মোট দশবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠা রেকর্ডের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত এবার শিরোপা পুনরুদ্ধারের জন্য মাঠে নামবে। বিপরীতে, ইংল্যান্ড সর্বশেষ ১৯৯৭-৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবং দীর্ঘ অপেক্ষার পর এবার তারা আবারও শিরোপা জয়ী হওয়ার জন্য লড়াই করবে। ভারতের যুবারাও চাইবে, এক আসর বিরতি নিয়ে এবার তারা আবারও শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে পারে।
বিডি/এএন


































