নতুন বাংলাদেশের জন্মদিন আজ : প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশের জন্মদিন আজ : প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের দিনটি নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, দিনব্যাপী এই জন্মদিনকে ঘিরে উৎসবমুখর আয়োজন চলবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন প্রক্রিয়ার সূচনা হয়েছে, যার মাধ্যমে আমরা অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। দুঃস্বপ্নের মতো যে সময়গুলো ছিল, সেগুলোকে সম্পূর্ণভাবে বর্জন করে সামনে এগোনোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আজ থেকেই দেশের প্রতিটি স্তরে নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে গেছে।

এ সময় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই জন্মদিনকে সবাই মিলে উদ্‌যাপন করি। আসুন, আমরা সকলে একসঙ্গে এই আনন্দ উৎসবে অংশ নিই।

তিনি জানান, শুধু প্রার্থীদের ভোট দেওয়াই নয়, একই সঙ্গে সবাই গণভোটেও অংশ নেবেন। তার মতে, এই গণভোট দেশের সার্বিক চিত্র বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement