দৈনিক দিনকালের নতুন সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের নতুন সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি পরিবার-এর আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দেশের প্রখ্যাত পত্রিকা দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রুমনের এই যোগদানকে সংশ্লিষ্ট মহল একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে। গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, তার দক্ষ নেতৃত্বে পত্রিকাটি নতুন দৃষ্টিভঙ্গি, আধুনিক ব্যবস্থাপনা ও পেশাদারিত্বের মাধ্যমে আরও গতিশীল হয়ে উঠবে এবং পাঠকমহলে আস্থা আরও দৃঢ় হবে।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় আতিকুর রহমান রুমন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের নৈতিক মানদণ্ড বজায় রাখাই হবে তার প্রধান অঙ্গীকার। পাশাপাশি তিনি পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সংবাদমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মিডিয়া বিশ্লেষকদের মতে, তার এই পদায়ন দেশের প্রিন্ট মিডিয়া খাতে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং সংবাদপত্র শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement