সরকারি অনুদানে চমক: ১ কোটি ১৬ লাখ টাকা অনুদান পেল বাংলাদেশের যে সিনেমা

সরকারি অনুদানে চমক: ১ কোটি ১৬ লাখ টাকা অনুদান পেল বাংলাদেশের যে সিনেমা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আবারও তহবিল পেল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড।’ ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।

সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায় দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। এর আগে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

এককভাবে কোনো বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহায়তা।

ছবিটির নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, দীর্ঘদিন ধরে পোস্ট-প্রোডাকশনের গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে ভিডিও ইফেক্ট নিয়ে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ ছিল। কারণ ছবিটি সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে হরর উপাদান মিশিয়ে নির্মিত, যেখানে ভিজ্যুয়াল ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই তহবিলের ফলে এখন সেই কাজগুলো পেশাদারভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।

বিয়ে, সৌন্দর্যচর্চা ও একটি বিউটি পারলারকে ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। তবে এটি কেবল সামাজিক গল্পে সীমাবদ্ধ নয়, এর ভেতরে যুক্ত হয়েছে হরর উপাদান এবং নারীর অভিজ্ঞতার ভিন্ন বাস্তবতা।

পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি এর আগেও ইউইমেজেসসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে সহায়তা পেয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে ছবিটি নিয়ে শীর্ষ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন জাইনীন করিম। পাশাপাশি রয়েছেন আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement