ঢাকা পোস্টের ৫ম বর্ষপূর্তিতে ডিএমএফের শুভেচ্ছা
Published : ০১:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
এ উপলক্ষে ডিএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা পোস্ট এর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিএমএফের প্রেসিডেন্ট মোঃ দেলোয়ার হোসেন এবং জেনারেল সেক্রেটারি ডা. তৃণা ইসলাম।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিজিটাল মিডিয়া ফোরামের উপদেষ্টা ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামরুল ইসলাম। এ সময় তারা গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যপ্রবাহের মানোন্নয়ন নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন।
ডিএমএফ নেতৃবৃন্দ ঢাকা পোস্টের ধারাবাহিক অগ্রযাত্রা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে আগামী দিনগুলোতেও প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। একইসঙ্গে গণমাধ্যমের ইতিবাচক বিকাশে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
৫ম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা পোস্ট পরিবারকে শুভেচ্ছা জানিয়ে ডিএমএফ নেতারা বলেন, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে—এটাই সবার প্রত্যাশা।
বিডি/এএন




























