নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ উপজেলায় পরিচালিত এক অভিযানে এই জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
তিনি জানান, নির্বাচন আচরণবিধির ৭ (ক) ধারা অমান্য করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার বিভিন্ন স্থানে রঙিন পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়েছিল। এ অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেলে জামায়াত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়াকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে প্রার্থী ইকবাল হোসাইনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।































