অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে বেতন সাড়ে তিন লাখ টাকা
বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারদিকে হিমশীতল বাতাস, মাথার ওপর মেঘলা আকাশ আর পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে শত শত পেঙ্গুইন। নেই মানুষের কোলাহল, নেই শহরের ব্যস্ততা। প্রতিদিনের কাজ পেঙ্গুইন গোনা, পর্যটকদের স্বাগত জানানো, পোস্টকার্ডে সিল মারা এবং বরফের দেশে একটি ঐতিহাসিক ঘাঁটি পরিচালনা করা। শুনতে রূপকথার মতো মনে হলেও অ্যান্টার্কটিকায় সত্যিই রয়েছে এমন চাকরির সুযোগ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এ কাজের জন্য মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যেতে পারে।