ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৮ বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪০, ১৪ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬২টি মামলা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন এবং উত্তরা বিভাগে ৫১ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ছাড়া ৫টি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুনঃ
Advertisement