গোবিন্দ-কমলের ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন আলোচনা, রাগী ইমোজি রাখির
Published : ১১:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
গোবিন্দ-কমলের ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন আলোচনা, রাগী ইমোজি রাখির
বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন সিনেমা ‘রূপা’র প্রচারের অংশ হিসেবে অভিনেত্রী কমল রানি স্বর্ণকর তাঁর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্তও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন কমল রানি। ছবিতে দুজনকে ঘনিষ্ঠ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কমলের পরনে ছিল বেগুনি শাড়ি ও নজরকাড়া গয়না। অন্যদিকে গোবিন্দকে দেখা যায় সাদা ব্লেজার ও রোদচশমায়। ছবিগুলোর ক্যাপশনে কমল লেখেন, ‘রূপা’র কিছু সুন্দর মুহূর্ত।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ গোবিন্দের আচরণের সমালোচনা করেন, আবার কেউ বিষয়টিকে সিনেমার প্রচার কৌশল বলে মন্তব্য করেন। কয়েকজন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার প্রতিক্রিয়াও জানতে চান।
তবে পোস্টে সবচেয়ে বেশি নজর কাড়ে রাখি সাওয়ান্তের মন্তব্য। গোবিন্দ ও কমলের সম্পর্ক নিয়ে আগে থেকেই মন্তব্য করে আসছিলেন রাখি। এবার কমলের পোস্টে একের পর এক রাগী পাখির ইমোজি দেন তিনি।
গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে। গত ১৯ আগস্ট সুনীতা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেন। এর কয়েক দিন পর রাখির সঙ্গে প্রকাশ্যে ফোনে কথা বলার সময় সুনীতা দাবি করেন, গোবিন্দ ও কমল বিয়ের পরিকল্পনা করেছিলেন। তবে এ বিষয়ে গোবিন্দ কিংবা কমলের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিমানবন্দরে গোবিন্দের সঙ্গে কমলকে দেখার পর সুনীতা তাঁকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে প্রকাশ্যে এমন ভাষা ব্যবহারের সমালোচনা করেন গোবিন্দ।
১৯৮৭ সালের মার্চে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। ১৯৮৮ সালে তাঁদের মেয়ে টিনার জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধনের জন্ম হয়। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনের মধ্যেই কমলের সঙ্গে গোবিন্দের নতুন ছবিগুলো ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁদের সম্পর্ক।
সূত্র: এনডিটিভি