‘১৭ বছরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া তৈরি হয়েছে’: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছরে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে। মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জানান, দেশে পুলিশের সংখ্যা ২ লাখ ১৫ হাজার। চলতি বছরে ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা থাকলেও একসঙ্গে এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র নেই।