চাঁদাবাজির অভিযোগ না পেলেও মামলা করতে পারবে পুলিশ: আইজিপি
চাঁদাবাজদের বিরুদ্ধে ভয়ে কেউ অভিযোগ করতে না চাইলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করে ব্যবস্থা নিতে পারবে—এমন বিধান যুক্ত করতে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর আশা, আগামী কিছুদিনের মধ্যেই এ বিষয়ে নতুন আইন হতে পারে। শনিবার (২৪ অক্টোবর) খুলনায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।