রাশিয়ায় গিয়ে নিখোঁজ রাজু, ছড়াল মৃত্যুর খবর
রাশিয়ায় ভালো চাকরি করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের নগরকান্দার রাজু মাতুব্বর (২৮)। পরিবারের অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর মৃত্যুর খবর। তবে এখনো তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।