চিকিৎসায় বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ, শিক্ষায়ও শিথিলতা
চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই জনপ্রতি সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার খরচ করা যাবে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিদেশে পড়াশোনার খরচ পাঠাতেও লাগবে না বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি।