বিকল্প বিমানের সুযোগ থাকলেও সফরসঙ্গীদের নিয়েই ফিরলেন প্রধানমন্ত্রী
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় বিকল্প বিমানে দেশে ফেরার পাশাপাশি জাপানে অবস্থানেরও সুযোগ ছিল প্রধানমন্ত্রীর। তবে সেই সুযোগ গ্রহণ না করে সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।