সৌদিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, বাড়ছে উত্তেজনা
সৌদি আরবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর মক্কা, মদিনাসহ বিভিন্ন এলাকায় সেগুলোর ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার (২৪ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও অভিযোগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।