আমিরাতের রাস আল-খাইমাহ অঞ্চলের সব সৈকত বন্ধ, তেল ছড়িয়ে পড়ার শঙ্কা
সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ অঞ্চলের সব সমুদ্রসৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে সৈকত বন্ধের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এর আগে দেশটির সমুদ্রে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছিল সরকার। খবর রয়টার্সের।