সাংবাদিকদের হুমকি, আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের নিয়ে উসকানিমূলক মন্তব্য ও শারীরিক আক্রমণের হুমকি দেওয়ার অভিযোগে আলোচিত ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।