উখিয়ায় ১ লাখ ইয়াবা গায়েবের অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের
কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তিকে আটকের সময় দেড় লাখ পিস ইয়াবা ও একটি নাইন এমএম পিস্তল উদ্ধারের দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তবে উখিয়া থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে, নেই পিস্তলের কোনো তথ্য। এ নিয়ে উদ্ধার হওয়া এক লাখ পিস ইয়াবা আত্মসাৎ এবং অস্ত্র জব্দের তালিকায় না রাখার অভিযোগ উঠেছে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।