কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

Published : ১১:৪৪, ২২ আগস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার আঞ্জুমানপাড়া-ফাইসাখালী সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটের দিকে বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে বায়ুরোধী প্যাকেটে থাকা ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে এলাকায় অভিযান চালিয়েও কাউকে আটক করতে পারেনি বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement