টেলিযোগাযোগ ত্রুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু
টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন আবার শুরু হয়েছে। তবে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। ফলে যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।