গোপালগঞ্জে ট্রেন ও দুই থানার কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়নি
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বরাদ্দও সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।