শিশু হত্যা মামলার আসামির বাড়ির মাটিও নিয়ে যাচ্ছে জনতা
পাবনার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার বাড়ির মাটিও তুলে নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা। বাড়িঘর ভাঙচুরের পর মাটি পর্যন্ত সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।