মোদির পতনের অপেক্ষায় আছি: আসিফ নজরুল

মোদির পতনের অপেক্ষায় আছি: আসিফ নজরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৯, ১০ অক্টোবর ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, “তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন। মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।”

আসিফ নজরুল আরও লেখেন, মোদি ও তাঁর রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছেন বলে তিনি মনে করেন। মোদির পতন হলে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, “মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।”

শেয়ার করুনঃ
Advertisement