তিন নেতা আটক, দিল্লিতে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে
Published : ১৫:৫৫, ১০ অক্টোবর ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ তিন নেতাকে আটক করার পর কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সংগঠনটির সাংগঠনিক দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সিজেপি।
এর আগে গ্রেপ্তারের আশঙ্কায় ধারণ করা এক ভিডিও বার্তায় বিক্ষোভের নেতৃত্ব নিয়ে কথা বলেন অভিজিৎ দীপক। তিনি জানান, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকলে অজিঙ্কা শিন্ডে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে নেতৃত্ব দেবেন।
দিল্লির যন্তর মন্তরে কর্মসূচি শুরুর আগেই বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।



























