আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’, প্রতি শুক্রবার সুফি সুর ও রাজকীয় খাবারের আয়োজন
Published : ১৮:১৫, ৩০ অক্টোবর ২০২৬
মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার এবং সুফি সংগীতের মূর্ছনায় রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। উৎসবের প্রথম পর্ব হিসেবে আয়োজন করা হয়েছে ‘সুফি মিউজিক এডিশন’।
কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। সংগীতপ্রেমী ও ভোজনরসিক অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন লাইভ সুফি সংগীতের পাশাপাশি মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি রাজকীয় খাবার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি মিউজিক এডিশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন সংগীতধারার পরিবেশনা নিয়ে সাজানো হবে সন্ধ্যা। এতে অতিথিরা সংগীত ও খাবারের সমন্বয়ে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।
উৎসবের পরবর্তী আয়োজন
আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর পরবর্তী পর্বগুলোতে থাকছে—
৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত
১৩ নভেম্বর: ৯০-এর দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুলগীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক গান
রাজকীয় খাবার ও সংগীতের এই বিশেষ আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
টেবিল বুকিং: 01969999866, 01991197719
ভেন্যু: আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট, ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে, কুড়িল বিশ্বরোড সংলগ্ন, ঢাকা।

































