বন্যার্তদের একদিনের বেতনের অর্থ দিচ্ছে ইউএস-বাংলার কর্মীরা

বন্যার্তদের একদিনের বেতনের অর্থ দিচ্ছে ইউএস-বাংলার কর্মীরা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৭, ২৪ আগস্ট ২০২৪

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগণের সাথে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সকল কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেয়ার  সিদ্ধান্ত নিয়েছে।

যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement