জ্যাবসের নতুন কমিটি ঘোষণা
Published : ০০:৪২, ১১ মার্চ ২০২৬
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর আইবিএ অ্যালামনাই সোসাইটি (জ্যাবস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।
নতুন কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
একই সঙ্গে আইবিএর ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কমিটিতে সাদিয়া শারমিনকে সহ-সভাপতি এবং সাগর হাসনাতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ–জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।
নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি জ্ঞান বিনিময়, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বিডি/এএন


































