রাজধানীর রাস্তায় মনিরা মিঠুর ছেলের উপর হামলা

রাজধানীর রাস্তায় মনিরা মিঠুর ছেলের উপর হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ছোট ও বড়পর্দার পরিচিত অভিনেত্রী মনিরা আক্তার মিঠু–এর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাজধানীর সড়কে হামলা ও মারধরের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মনিরা মিঠু। তিনি জানান, একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে অত্যন্ত দ্রুতগতিতে ধাক্কা দেয়, ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তার বড় ছেলে উপন্যাস গাড়িটি থামানোর চেষ্টা করলে দুই ব্যক্তি তাকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়।

অভিনেত্রী হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নম্বর প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে তিনি তুরাগ থানায় যাচ্ছেন।

সংবাদমাধ্যমকে মনিরা মিঠু জানান, হামলার সময় তার ছেলে চোখে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে মামলার প্রস্তুতি নিতে তারা উত্তরার তুরাগ থানায় অবস্থান করছেন।

প্রায় দুই দশক ধরে অভিনয় অঙ্গনে সক্রিয় মনিরা আক্তার মিঠু টেলিভিশন নাটক ও ইউটিউবভিত্তিক বিভিন্ন কনটেন্টে নিয়মিত কাজ করছেন। তিনি জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট–এর পঞ্চম সিজনেও অভিনয় করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement