ইসরাইলি-মার্কিন হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও

ইসরাইলি-মার্কিন হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫০, ২ মার্চ ২০২৬

আয়াতুল্লাহ আলি খামেনি–র স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। সোমবার (২ মার্চ) তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা Reuters এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। ওই হামলায় তাঁর পরিবারের সদস্যসহ দেশের আরও বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News Agency জানায়, মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন।

ফার্স নিউজ আরও দাবি করে, সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে শনিবার সকালের আরেক দফা হামলায় খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে জানানো হয়।

তবে হামলার নির্দিষ্ট স্থান, সময় কিংবা মোট ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement