রাজধানীর সড়কে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৮ জন হাসপাতালে

রাজধানীর সড়কে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৮ জন হাসপাতালে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৮, ২ মার্চ ২০২৬

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি প্রাইভেটকারে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে এ বিস্ফোরণ ঘটে। বিকেল প্রায় পৌনে চারটার দিকে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন—মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) এবং ইরফান (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুরে প্রাইভেটকারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement