ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন জাতীয় সংসদ সচিবালয়–এর সচিব কানিজ মওলা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972)–এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য চিফ হুইপ ও হুইপদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন।
নবনিযুক্ত হুইপরা হলেন—
১. হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস
২. খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল
৩. শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
৪. নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু
৫. দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া
৬. লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)
এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় সরকারদলীয় সদস্যদের সমন্বয় ও শৃঙ্খলা রক্ষায় চিফ হুইপ ও হুইপদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো।






























