ইরানের শাসন কাঠামো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু

ইরানের শাসন কাঠামো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৩, ১০ মার্চ ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ফলে ইরানের বর্তমান শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে।

সোমবার (৯ মার্চ) রাতে ন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের উদ্দেশ্য ইরানের জনগণকে বর্তমান শাসনব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এই পরিবর্তন ঘটবে কি না, তা নির্ভর করছে ইরানি জনগণের সিদ্ধান্ত ও উদ্যোগের ওপর।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে তিনি আরও বলেন, এখন পর্যন্ত যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানের ওপর কঠোর আঘাত হানছে। তার ভাষায়, “এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের শক্তি ভেঙে দিচ্ছি এবং তাদের কাঠামো দুর্বল করে দিচ্ছি।”

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের অভিযান এখানেই থেমে থাকেনি এবং প্রয়োজনে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement