নিরাপত্তা ঝুঁকিতে সৌদি ছাড়তে বলা হয়েছে মার্কিন দূতাবাস কর্মীদের

নিরাপত্তা ঝুঁকিতে সৌদি ছাড়তে বলা হয়েছে মার্কিন দূতাবাস কর্মীদের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৩, ৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় সৌদি আরব ভ্রমণে আগ্রহী মার্কিন নাগরিকদের তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বার্তায় বলা হয়েছে—যেসব মার্কিন নাগরিক সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী তৎপরতা, দেশত্যাগে সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধের বিষয়গুলো বিবেচনায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি আরবে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কারণেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement