জাতির পথচলায় জ্ঞানী-গুণীরাই মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
Published : ১২:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব রাজনীতিবিদদের ওপর ন্যস্ত থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার কার্যক্রম রাজনৈতিক নেতৃত্বের হাতে থাকলেও একটি জাতির অগ্রগতির পথ নির্ধারণে চিন্তাবিদ, শিক্ষাবিদ, সংস্কৃতিজন ও বিশিষ্ট নাগরিকদের অবদান অনস্বীকার্য। তাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতাই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে।
তিনি আরও উল্লেখ করেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের বিকল্প নেই। এ ক্ষেত্রে সমাজের জ্ঞানী–গুণীজনদের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ রাষ্ট্রের জন্য অত্যন্ত মূল্যবান।
বিস্তারিত আসছে.....
বিডি/এএন































